Powered By Blogger

Saturday, March 26, 2016

সলিলকি


++++
মাঝে মাঝে খুব বিরক্ত লাগে । রোজ সকালে ঘুম থেকে ওঠো । টয়লেটে যাও । ব্রাশ করো- তারপর আর যা যা করণীয় সব করতে হয়, যন্ত্রের মত ।

চাকরি জীবনে ভাবতাম, কবে ছুটকারা পাবো ।
টাকা চাই, জীবন ধারণের জন্য – চাকরিটা করতে হবে ! পরিবারকে দেখভাল আছে। ছেলে- মেয়েকে বড় করার দায়িত্ব ঘাড়ে । যদিও আমার মেয়ে নেই- বৌমা আছে ।
অবসর পেয়ে বেশ কয়েকদিন আনন্দে ছিলাম । রোজ সাতসকালে ঘুম থেকে ওঠা নেই ! বসের ফোন নেই, টার্গেট করার জন্য ।
তারপর, খালি খালি লাগতো !
ছোটবেলায়, পড়তেও ক্লান্তি আসতো । শেষ কবে হবে- এই ডিগ্রির পড়াশোনা, সেটা ছিল এক ক্লান্তিকর পরীক্ষা ।
তারপর বেকারত্ব । অ্যাপ্লাই অ্যাপ্লাই- নো রিপ্লাই লিখতে ক্লিশে লাগলেও, ঘটনাটা তাই ছিল ।
সকলেই দেখি প্রেম করে । তাই বেকারের সময়ে প্রেম করলাম । সেখানেও একঘেঁয়েমি ।
সেই একটা পার্কে গিয়ে বসা , একঠোঙ্গা চিনেবাদাম নিয়ে । চিনেবাদামের পয়সা জোগাড়ও ছিল- এক কঠিন ব্যাপার । আর সেটা দুপক্ষের তরফেই ।
দুজনেই জানি বিয়ে হবে না, তাও সেই সম্বন্ধকে টেনে চলা- না হলে বন্ধুদের কাছে প্রেষ্টিজ থাকবে না ।

টাকাটা সব মনে হতো, তবে সেটাও নয় । ঠিক কি যে চাই, সেটাও নিজে বুঝতে পারি না এখনও !
এখন তো শারিরীক কারণে – অনেক বাধা নিষেধ মেনে চলতে হয় ।
তা, সত্যি বলতে কি – বাধা নিষেধের মধ্যেই তো বড় হয়েছি ।

এটা করবে না, সেটা বারণ !
ধ্যুৎতেরি বলে রাজনীতির আঙিনায় পদক্ষেপ ।
যা বুঝলাম – একটা অলিখিত গান চলছে, চারিদিকে !
মেরে অঙনে মেঁ তুমহারা কেয়া কাম হ্যায় ?
তিনদিন ফ্রিজে রাখা ডালের মত টক টক গন্ধ এই জীবনটাতে !
থোড়বড়ি খাড়া করে জোড়াতালি দিয়ে চলছে সব কিছু!
পরিত্রাণ নেই !

চলো হে- দু পাত্তর টেনে আসি যদি মেজাজটা ফুরফুরে হয় !
তবে, নেশা কেটে গেলে তো সেই অ্যাবনর্মাল জীবন !
শা.......................... লা !

No comments:

Post a Comment