তা ধরুন, তখন বেলা বারোটা বেজে গেছে সবে । আমার বেডরুমের পাশেই রাস্তা ।
উত্তেজিত কথাবার্তা চলছে, একজন বৃদ্ধ ভদ্রলোক আর এক যুবকের মধ্যে ।
বৃদ্ধ বলছেন – তোমাকে জিজ্ঞেস করলাম, কটা বাজে আর তুমি বলছো – বারাসাত । আমি লোকাল ধরবো তো বলি নি ।
বারাসাতই তো বলেছি ।
সময় আবার কোনো জায়গার নাম হয় নাকি? ইয়ার্কি পেয়েছো হে ছোকরা ?
ইয়ার্কি কেন, এখনও বলছি – বারাসাত, তবে দু মিনি পেরিয়ে গেছে ।
আমার হটাৎ দেয়াল ঘড়ির দিকে চোখ গেল । দেখি – বারোটা বেজে নয়।
চট্ করে ধরে ফেলে বললাম – ও দাদা, বারাসাত মানে- বারোটা সাত ।
যুবকটি বললো – আমি তো সেটাই বলেছি, বারাসাত ।
বৃদ্ধ বললেন – ঠিক আছে । এবার আমাকে টাইম জিজ্ঞেস করলে বলবো – নবান্ন ।
মানে ? – যুবকটি বললো ।
হুঁ হুঁ বাবা ! নবান্ন বুঝলে না ?
না ।
নটা বাহান্ন । এক্কেবারে আপিস টাইম । যত্তসব !

No comments:
Post a Comment