Powered By Blogger

Tuesday, April 23, 2019

পথে ঘাটে


এট্টু এট্টু করে রিক্সা চড়া অভ্যেস করছি, ডাক্তারের পরামর্শেই । গাড্ডা বাঁচিয়ে চালাতে বললেও সব সময় ওটা করতে পারে না, চালকরা ।
একটু টান টান হয়ে বসতে হয়, তখন ।
তা, ফেরার সময় একটা অদ্ভূত দৃশ্য দেখলাম ।
একজন প্যান্ট সার্ট পরা লোক, কালী মন্দিরের সামনে কান ধরে ওঠবোস করে বিড়বিড় করে কি সব বলছে ।
রতনকে দাঁড়াতে বললাম এই দেখে ।
বললাম্ – এই রকম ভাবে কালীকে ভক্তি করতে কাউকে দেখিনি , বেশ নতুন লাগলো।
ইতি উতি চেয়ে জবাব এলো :- পুলিশে ধরাবেন না তো ?
মানে ?
কিছুই না, আমি একজন পকেটমার ।
আমি তো হাঁ ! সে ক্ষী ?
মানে, আজ হলো কি-------- একটা গলিতে দেখি একটা বেশ দামী গাড়ী দাঁড় করানো । জানলা গুলো খোলা । চারদিকে কেউ কোথাও নেই ।
তারপর ?
পেছনের সীটে দেখি একটা দামী চামড়ার মানি ব্যাগ পড়ে আছে !
আমার চোখ তখন বিরাট কড়াইয়ের মধ্যে রসে ডুবুডুবু একটা রসগোল্লার মত ।
তারপর ?
আর কি ! ইতি – উতি দেখে মানি ব্যাগ খুলে দেখি, থোক টাকা । সব কটা পাঁচশো টাকার নোট । নিয়ে নিয়ে মানি ব্যাগটা যেকে সেই রেখে দিলাম । বলা তো যায় না, অনেক অন্য কিছু থাকতে পারে, যা মালিকের কাছে দরকারী, আমার কাছে নয় ।
আপনি তো মহানুভব , তারপর ?
আড়ালে গুণে দেখি- ২০ টা পাঁচশো টাকার নোট ।
তারপর ?
আর কি ! পকেট মারার পর রোজ কোনো না কোনো কালী মন্দিরের সামনে এরকম কান ধরে ওঠবোস করি ।
এক মন্দিরে যান না তা হলে ?
পাগল নাকি ? সেই এরিয়ায় আর যাই না একমাস ধরে ।
কিন্তু ভদ্রলোকের তো ক্ষতি হয়ে গেল ।
দেখুন- যে ১০ / ১৫ লাখ টাকার গাড়ী চড়তে পারে, তার কাছে ১০ হাজার টাকা নস্যি! তাছাড়া, আমি গরীবের পকেট মারি না !
উত্তেজনায়, খানিকের জন্য দমবন্ধ হয়ে চোখ বন্ধ হয়ে গেছিল । খুলে দেখি লোকটা হাওয়া ।

No comments:

Post a Comment